হজ ফ্লাইট শুরু হচ্ছে ৪ জুলাই

নিউজ ডেস্ক : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চলতি বছরের হজ ফ্লাইট শুরু হচ্ছে ৪ জুলাই। এ বছর ১৫৭টি নির্ধারিত ও ৩২টি নিয়মিত ফ্লাইটের মাধ্যমে ৬৩ হাজার ছয়শ হজযাত্রী পরিবহন করবে রাষ্ট্রীয় পতাকাবাহী এ সংস্থা। হজ মৌসুমে নিয়মিত ফ্লাইট ঠিক রাখতে স্বল্প মেয়াদে দুটি উড়োজাহাজ ভাড়া করার চেষ্টা চলছে। ইন্ডিপেন্ডেন্ট টিভি
চাঁদ দেখা সাপেক্ষে এ বছর হজ হতে পারে ১০ অগাস্ট। হজে যেতে বাংলাদেশ থেকে নিবন্ধন করেছেন এক লাখ ২৭ হাজার ১৯৮ জন। সৌদি আরবের সঙ্গে চুক্তি অনুযায়ী মোট যাত্রীর অর্ধেক অর্থাৎ ৬৩ হাজার পাঁচশ ৯৯ যাত্রী বহন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ঢাকা ছাড়াও এ বছর চট্টগ্রাম থেকে ১৭টি ও সিলেট থেকে ৩টি হজ ফ্লাইট পরিচালনা করবে বিমান। সৌদি আরবের জেদ্দা ছাড়াও ঢাকা থেকে মদিনায় ১১টি ও চট্টগ্রাম থেকে মদিনায় ৭টি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে সংস্থার।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ বলেন, ৪ জুলাই ২০১৯ প্রথম হজ ফ্লাইট পরিচালিত হবে, এটা প্রি হজ ফ্লাইট। এবং সর্বশেষ প্রি হজ ফ্লাইট পরিচালিত হবে ৫ আগাস্ট ২০১৯। এবছর আমরা মোট ১৫৭ টি ডেডিকেটেড হজ ফ্লাইট এবং ৩২টি সিডিউল ফ্লাইটে সর্বমোট ৬৩ হাজার ৫৯৯ জন হজযাত্রী পরিবহন করবো।

অভিজ্ঞতা কাজে লাগিয়েই বিশ্বকাপের সেমিফাইনালে উঠবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : জাতীয় দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে খেলবেন। ক্রিকেটের সবচেয়ে মঞ্চের অভিজ্ঞায় একদম তরুণ এই অলরাউন্ডার। তবে নতুন হলেও তার বিশ্বাস মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম; জাতীয় দলের পঞ্চপাÐব খ্যাত এই অভিজ্ঞ ক্রিকেটাররা যারা খেলেছেন অন্তত তিনটি বিশ্বকাপ আর তাদের অভিজ্ঞতা কাজে লাগিয়েই বিশ্বকাপের সেমিফাইনালে উঠবে বাংলাদেশ।
মিরাজ বলেন, ‘আমাদের দলে পাঁচজন ক্রিকেটার আছেন যারা সত্যিকার অর্থেই অভিজ্ঞ। যাদের তিনটির মতো বিশ্বকাপ খেলা হয়ে গেছে। অনেক অভিজ্ঞতাসম্পন্ন ক্রিকেটার দলে থাকাটা আমাদের জন্যে ভালো। আমরা আত্মবিশ্বাসী এবং বিশ্বাস করি যে আমরা সেমিফাইনালে খেলতে পারব। বিশ্বাস না থাকলে ভালো করা সম্ভব নয়। বিশ্বকাপে আমাদের সেরাটা দিতে হবে।’

বিশ্বকাপে পাকিস্তানের এই একটা দুঃখ আজও দূর হয়নি

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের অন্যতম সফল দল পাকিস্তান। বিশ্ব ক্রিকেটের সবগুলো আসরে অংশগ্রহণের পাশাপাশি একবারের শিরোপাজয়ী এবং একবার রানার্সআপও হয়েছে পাক বাহিনী। তবুও
বিশ্বকাপে একটা আফসোস তীব্রভাবে পোড়ায় পাকিস্তান ক্রিকেট দলকে। এবার ইতিহাস পাল্টানোর দায়িত্ব পড়েছে সরফরাজ আহমেদের কাঁধে। ইতিহাসটা হলো বিশ্বকাপ ক্রিকেটের সবগুলো আসরে ভারতের কাছে হারতে হয়েছে পাকিস্তানকে। ভারতকে হারাতে পারেনি কখনো। এবার এই ইতিহাসটা পাল্টে দিতে পারবে পাকিস্তান?
ভারত-পাকিস্তান লড়াই মানেই বাড়তি উত্তেজনা। মাঠের লড়াই ছাপিয়ে এটি দুই দেশের মর্যাদার বিষয়। সে কারণে এ ম্যাচে খেলার চেয়ে খেলার বাইরের ব্যাপার-স্যাপারগুলোই বেশি মাথাচাড়া দেয়। কিন্তু অনেক বছর ধরেই ক্রিকেট মাঠে ভারত-পাকিস্তান লড়াই বড্ড একপেশে। বিশ্বকাপে তো এটি পুরোপুরিই ভারতের। ১৯৯২ সাল থেকে এ পর্যন্ত বিশ্বকাপে ছয়টি ম্যাচের একটিতেও জেতেনি পাকিস্তান। তবে এবারের বিশ্বকাপে এ ইতিহাসটা পাল্টাবে বলেই মনে করেন পাকিস্তানের প্রধান নির্বাচক ও সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হক।